চাঁদপুরে করোনা রোগী শনাক্ত
চাঁদপুরে প্রথম করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। জেলার মতলব উত্তরে করোনা আক্রান্ত এই রোগীর সন্ধান মেলেছে। ৩২ বছরের এই রোগীর নমুনায় পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ।
তিনি জানান, গত ৪ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে সর্দি জ্বর ও কাশি নিয়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন, ৩২ বছরের এই ব্যক্তি। গত বুধবার মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় গ্রামে গিয়ে স্বাস্থ্য বিভাগ ওই ব্যক্তির শরীরের নমুনা সংগ্রহ করে। পরে তা আইইডিসিআরে পাঠানো হয়। বৃহস্পতিবার সেখান থেকে পজিটিভ রিপোর্ট পাওয়া যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি রংপুরে। তিনি নারায়ণগঞ্জে বসবাস করতেন। বিয়ে করেছেন, চাঁদপুরের মতলব উত্তরে। রাতে সবশেষ পরিস্থিতি জানতে মতলব উত্তর থানার ওসি মো. নাসির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হয়।
এসময় ওসি জানান, করোনাভাইরাসে আক্রান্ত রোগীর বাড়ি নজরদারিতে নিয়েছে পুলিশ। ওই বাড়ি থেকে কাউকে বের হতে বা ভেতরে যেতে নিষেধ করা হয়েছে। চাঁদপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, আক্রান্ত রোগীকে আজ শুক্রবারের মধ্যে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বিশেষায়িত কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
প্রসঙ্গত, এই প্রথম চাঁদপুরে কোনো করোনাভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে।
এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে গোটা চাঁদপুর জেলাকে লকডাউন ঘোষণা করেন, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you