বরিশালে ১৪ ঘণ্টার ব্যবধানে করোনা ইউনিটে দুজনের মৃত্যু


বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আজ শুক্রবার সন্ধ্যায় আরও এক রোগীর মৃত্যু হয়েছে। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত বুধবার দুপুরে ৭২ বছর বয়সী এই বৃদ্ধ এই হাসপাতালে ভর্তি হন। তাঁর বাড়ি বরগুনার বেতাগী উপজেলায়র ফুলতলা গ্রামে
হাসপাতালের পরিচালক মো. বাকির হোসেন বলেন, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বরগুনার বেতাগী উপজেলার ফুলতলা গ্রামের ওই বৃদ্ধ শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর তার এক্স-রে করা হলে করোনার উপসর্গ সন্দেহ হওয়ায় তাঁকে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। আজ সকালে তাঁর নমুনা সংগ্রহ করা হয়। এরপর সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তিনি মারা যান। তাঁর লাশ হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে পাঠানোর প্রক্রিয়া চলছে। সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী তাঁর দাফন হবে।
অপরদিকে গত বুধবার বিকেলে পটুয়াখালীর গলাচিপা উপজেলার এক নারীকে তাঁর স্বজনেরা হাসপাতালের মেডিসিন ওয়ার্ড-২এ ভর্তি করেন। এরপর তাঁর জ্বর ও শ্বাসকষ্ট শুরু হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের সন্দেহ হওয়ায় তাঁকে বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালের করোনা ইউনিটে স্থানান্তর করা হয়। ওইদিন রাতে তাঁর নমুনা সংগ্রহ করা হয়। কিন্তু এর আগেই রাত সাড়ে তিনটার দিকে তিনি মারা যান।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ বাকির হোসেন বলেন- মারা যাওয়ার আগেই দুই রোগীর নমুনা পরীক্ষাগারে রাখা হয়েছে। কিন্তু তারা আক্রান্ত ছিলেন কী না এ তথ্য রিপোর্ট না আসার আগে বলা যাচ্ছে না।’

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.