তবে কি বাংলাদেশে ঢুকে পড়েছে পঙ্গপাল???
পঙ্গপাল, ঘাষ ফড়িংয়ের সমগোত্রীয় প্রাণী। আচরণ পরিবর্তন করে দলবেঁধে হয়ে ওঠে পঙ্গপাল, আক্রমণ করে মাঠের পর মাঠ ফসল উজাড় করে তারা।
এরইমধ্যে মধ্য ও পূর্ব আফ্রিকার অনেক দেশে আক্রমণ করেছে ঘাস ফড়িং-এর এই প্রজাতিটি। মধ্যপ্রাচ্য ও পাকিস্তানেও এর অস্তিত্ব পাওয়া গেছে। এবার দেশের কীট বিজ্ঞানীরা বলছেন, কক্সবাজারের টেকনাফেও পাওয়া গেছে পঙ্গপাল প্রজাতির অস্তিত্ব।
কক্সবাজারের টেকনাফে ‘পঙ্গপাল’ সদৃশ পোকার আক্রমণে আম গাছসহ বেশ কয়েকটি ফল গাছের পাতা নষ্ট হতে চলেছে। পোকাটি দেখতে অনেকটা পঙ্গপালের মতো। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে বাড়ির মালিক।
টেকনাফ সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল সিকদারের লম্বরী গ্রামে বাড়ির আম গাছে এক সপ্তাহ আগে শত শত পোকা হানা দেয়। আম গাছসহ অন্যান্য বেশকটি গাছের পাতা নষ্ট হয়ে গেছে। কোথাও কোথাও শাখা ছাড়া কোন পাতা নেই। আবার কোথাও কোথাও পাতা ঝলছে গেছে।
পোকার আক্রমণের খবর ছড়িয়ে পড়ার পর কক্সবাজার থেকে কৃষি কর্মকর্তা এসে পোকাগুলোর নমুনা সংগ্রহ করে নিয়ে যান। তারা জানিয়েছেন এ ধরণের পোকা তারা আগে কখনও দেখেননি।
কীটবিজ্ঞানী অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন বলেন, টেকনাফের একটা ভিডিও পর্যালোচনা করে যেটা মনে হয়েছে ঘাস ফড়িংয়ের আচরণ পরিবর্তন করে তারা ধীরে ধীরে দলবদ্ধ হচ্ছে।তবে জেলার কৃষি কর্মকর্তা বলেছেন, শত শত পোকা দলবেঁধে গাছের পাতা খেয়ে ফেলেছে। তবে সেটি পঙ্গপাল কিনা তা নিশ্চিত নয়।
কালো রঙের ডোরাকাটা এই পোকাগুলো দেখতে অনেকটা পঙ্গপালের মতো বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের পতঙ্গ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রুহুল আমিন। পোকাগুলোর ছবি দেখে তিনি ধারণা করছেন, এগুলো স্খিস্টোসার্কা গ্রেগারিয়া প্রজাতির পঙ্গপাল। যেগুলো বেশ বিধ্বংসী হয়ে থাকে।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে এরই মধ্যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, আফ্রিকা মহাদেশের কৃষিজমিতে তাণ্ডব চালিয়ে ভারত-বাংলাদেশের দিকে আসছে পঙ্গপাল। সতর্ক করে দিয়ে বলা হয়েছে, করোনা সংকটের মাঝেই আরও একটি দুর্যোগর মধ্যে পড়তে যাচ্ছে বাংলাদেশ।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you