বরিশালবাসীর খোঁজ-খবর নিলেন প্রধানমন্ত্রী
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে কারও সঙ্গে না মিশে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে বরিশাল বিভাগের জেলাগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। সকাল ১০টায় সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে দেশব্যাপী চলমান কার্যক্রমে সমন্বয় করতে এই কনফারেন্সের আয়োজন করা হয়।
শেখ হাসিনা বলেন- করোনা সংক্রমণ থেকে বাঁচতে সবাই ঘরে থাকুন। এছাড়া সবাইকে মুখে মাস্ক ব্যবহার করুন। তাহলে নিজেকে অনেকেটা সুরক্ষা করতে পারবেন। চীনের উহান শহরে করোনাভাইরাস হানা দেয়ার দুই মাস ৮ দিন পর বাংলাদেশে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত হয়। গত মাসের ৮ তারিখে বাংলাদেশে প্রথম তিনজনের শরীরে করোনা শনাক্ত হলেও এখন এই সংখ্যাটা ৪৮২ জনে। তাদের মধ্যে ৩০ জনের মৃত্যু হয়।
শুরুর দিকে ভাইরাসটির সংক্রমণ কম দেখা গেলেও গত তিন দিনে এই সংখ্যা বেড়েছে আশঙ্কাজনকভাবে। তার মধ্যে একদিনে ১১২ জনের শরীরে করোনার সংক্রমণ দেখা দেয়।
আজকের ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী করোনায় মারা যাওয়া ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করেন। এবং শোকসন্তুপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী বলেন- এ পর্যন্ত ৮৩১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৪৮২ জনের শনাক্ত হয়েছে। এছাড়া কয়েকজন ভালোও হয়েছেন। সুস্থ হওয়ার সংখ্যাটাও যথেষ্ঠ ভালো।’
কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you