বাবুগঞ্জে ৩ সহ বরিশালে মোট করনা সনাক্ত ৬ জন।
বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন করোনা রোগী সনাক্ত করা হয়েছে বলে খবর পাওয়াগেছে । এরা হচ্ছেন চিকিৎসা কেন্দ্রের নার্স নাজমুন নাহার ও চতুর্থ শ্রেণীর কর্মচারী আবুল কালাম এবং চিকিৎসা নিতে আসা রোগী হাওয়া নূর বেগম। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ সুভাষ সরকার ।
তিনি বলেন, শেবাচিমের ল্যাবে তিনজনেরই করোনা পরীক্ষায় রেজাল্ট পজিটিভ আসছে। একজনকে এখন শেবাচিমের করোনা ইউনিটে রেফার্ড করা হচ্ছে। বাকি দুজন শারিরীক স্বাভাবিক থাকায় হোম কোয়ারেন্টাইনে আইসোলেটেড চিকিৎসা নিতে বলা হয়েছে। একই সাথে সকল স্টাফ হোম কোয়ান্টোইনে যাবেন। হাসপাতাল লকডাউন করা হচ্ছে।
এনিয়ে বরিশালে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬ জনে। এর আগে সোমবার বিকেলে গৌরনদীতে এক নারীর শরীরে করোনার অস্থিত্ব মেলে। রবিবার বাকেরগঞ্জ ও মেহেন্দিগঞ্জের দুজনের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you