কুমিল্লা জেলা লকডাউন

কুমিল্লা নগরীতে যানবাহন পরিষ্কার ...
প্রাণঘাতী করোনাভাইরাস এর সংক্রমণের ঝুঁকি মোকাবেলায় কুমিল্লা জেলাকে লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক। শুক্রবার দুপুরে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেন তিনি।
করোনা প্রতিরোধের লক্ষ্যে গঠিত করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি এবং কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর এ সিদ্ধান্ত নেন।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক/মহাসড়ক ও নৌপথে অন্য কোন জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা হতে অন্য কোন জেলায় গমন করতে পারবেন না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একইরূপ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
এছাড়া সকল ধরণের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরী পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এর আওতার বহির্ভূত থাকবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং জাতীয় ও আঞ্চলিক মহাসড়কযোগে কুমিল্লা জেলার উপর দিয়ে অন্যান্য জেলার আন্তঃসংযোগ এর আওতার বহির্ভূত থাকবে। জেলা ও উপজেলার যে কোন সীমানা দিয়ে যানবাহনের প্রবেশ ও প্রস্থান বন্ধ থাকবে।
শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে জারীকৃত এ আদেশ বলবৎ থাকবে। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.