আরেক দফায় বাড়ল সাধারণ ছুটি
করোনাভাইরাস মোকাবেলায় সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটির মেয়াদ সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এ নিয়ে পঞ্চম দফায় ছুটি বাড়ানো হল।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে এ সিদ্ধান্তের কথা জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এবারের ছুটির সঙ্গে নতুন কিছু নির্দেশনাও জারি করছে সরকার।
করোনাভাইরাসের কারণে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। এরপর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। ছুটি তৃতীয় দফা বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। এরপর চতুর্থ দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you