করোনার টিকা লুকিয়ে রেখেছেন ট্রাম্প: জরিপ
করোনাভাইরাসে এই পর্যন্ত বিশ্বজুড়ে প্রায় ৩০ লাখ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছে ২ লাখ। ২ লাখের মধ্যে প্রায় ২৫ শতাংশ যুক্তরাষ্ট্রে। কিন্তু সেই যুক্তরাষ্ট্রেই নাকি করোনার টিকা রয়েছে! আর বর্তমান ট্রাম্প প্রশাসন তা লুকিয়ে রেখেছে!
সম্প্রতি যুক্তরাষ্ট্রে ৩ টি প্রতিষ্ঠান (ইউএসএ টুডে, ইউসিএলএ ন্যাশনস্কেপ প্রজেক্ট এবং ডেমোক্রেসি ফান্ড) যৌথভাবে একটি জরিপ পরিচালনা করেছে। সেই জরিপে এইসব তথ্য উঠে এসেছে।
জরিপটি পরিচালিত হয়েছে গত ২ থেকে ৮ এপ্রিল। এতে দেখা যাচ্ছে, ট্রাম্প প্রশাসন মৃত্যুর যে হিসাব দিচ্ছে তাতে বিশ্বাস করেন না অংশগ্রহণকারীদের ৫০ শতাংশ।
আর জন হপকিনসন ইউনিভার্সিটির দেয়া হিসাব অনুযায়ী গত শনিবার পর্যন্ত আমেরিকায় করোনায় মৃত্যু হয়েছে ৫৩৭০০ মানুষের এবং আক্রান্ত হয়েছেন ৯৩৮০০০ মানুষ।
করোনা নিয়ে মার্কিন জনগণ কী ভাবছে তা তুলে আনতেই এই জরিপ চালানা হয়েছিল। জরিপে দেখা যায়, তিন ভাগের এক ভাগ মার্কিনী মনে করেন করোনাভাইরাসে চিকিৎসার টিকা আছে আমেরিকার হাতে । তবে সেই টিকাটি ট্রাম্প প্রশাসন লুকিয়ে রেখেছে।
সূত্রঃ সময় টিভি নিউজ

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you