২০০০ চিকিৎসক ও ৫০৫৪ জন নার্সের বিসাল নিয়োগ
কভিড-১৯ এ আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য রাষ্ট্রের জরুরি প্রয়োজনে ২০০০ চিকিৎসক এবং ৫০৫৪ জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন-পিএসসি।
বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ কথা।
এতে বলা হয়, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী দুই হাজার চিকিৎসক এবং হাসপাতালে উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ ও কোভিড-১৯ এর প্রাদুর্ভাব মোকাবেলায় রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চাহিদার প্রেক্ষিতে ৫ হাজার ৫৪ জনকে নার্স হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
পিএসসি বলছে, অতি সম্প্রতি বিজ্ঞাপিত কিন্তু আবেদনকৃত প্রার্থীদের যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়নি এমন সিনিয়র স্টাফ নার্সের পদগুলো সংরক্ষিত রেখে ৫ হাজার ৫৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) যুগ্ম-সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক ২০১৮ সালে গৃহীত লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ তবে পদ স্বল্পতার কারণে সুপারিশকৃত নয় এমন প্রার্থীদের মধ্য থেকে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের সিনিয়র স্টাফ নার্স (১০ গ্রেড) এর নবসৃজনকৃত ছয় হাজার পদের মধ্যে পাঁচ হাজার ৫৪টি পদে এই সংখ্যক প্রার্থীকে নিয়োগ পরীক্ষায় অর্জিত মেধা ও তৎকালীন কোটা পদ্ধতির ভিত্তিতে সরকারি কর্ম কমিশন কর্তৃক সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে। সুপারিশকৃত প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর মেধাক্রম অনুযায়ী দেওয়া হল।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you