মারা গেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রয়াত হলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন! এমনই বিস্ফোরক দাবি করেছে হংকং টিভি। চ্যানেলটির উপপরিচালক এ খবর নিশ্চিত করেছেন।
যদিও এই দাবির স্বপক্ষে বা বিপক্ষে কোনও প্রতিক্রিয়া দেয়নি উত্তর কোরিয়া বা মার্কিন যুক্তরাষ্ট্র।
এইচকেএসটিভি হংকং স্যাটেলাইট টেলিভিশনের একজন উপপরিচালক সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে তার এক কোটি ৫০ লাখ অনুসারীকে জানিয়েছেন 'নিরেট উৎস' থেকে তিনি এ বিষয়ে নিশ্চিত হয়েছেন। গুজব রয়েছে কিম জং উনের করোনাভাইরাসে মৃত্যু হয়েছে। কেউ বলছেন, অন্য অসুস্থতায় মারা গেছেন। তবে কোন ধরনের অসুস্থতায় কিমের মৃত্যু হয়েছে তা তিনি নিশ্চিত করেননি।
উল্লেখ্য দু'সপ্তাহ আগে অস্ত্রোপচার হয় কিম জং উনের। তারপর থেকেই মধ্য তিরিশের নেতার শরীর ভালো যাচ্ছে না বলে খবর। এরমধ্যেই দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের তরফে জানানো হয়, সংকটজনক অবস্থায় রয়েছেন কিম জং উন।
প্রসঙ্গত, অত্যধিক ধূমপান, স্থূলতা-সহ বেশ কিছু সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন কিম জং উন। তার উপর ছিল মাত্রাতিরিক্ত কাজের চাপ। এর জেরেই হৃদযন্ত্রে অস্ত্রোপচার এবং তারপর থেকেই গুরুতর অসুস্থ কিম জং উন।
এদিকে গতকাল শুক্রবার উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চিকিৎসক দল পাঠিয়েছিল চীন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.