৮০ বোতল ফেনসিডিল সহ স্কুল শিক্ষক আটক

সোমবার (২০ এপ্রিল) বেনাপোলে ৮০ বোতল ফেনসিডিলসহ বিজিবির হাতে আটক হয়েছেন বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের এক সহকারী শিক্ষক।
দেশে করোনাভাইরাস সংক্রমণের মধ‌্যেও ফেনিসিডিলের চাহিদা বেড়েছ। এক বোতল ফেনসিডিল ৫০০ থেকে হাজার টাকায় বিক্রি হচ্ছে। তাই লাভের কথা চিন্তা করে এ পথে পা বাড়াচ্ছেন সমাজের শিক্ষক, আইনজীবী,চিকিৎসক,ব্যাংক কর্মকর্তা ও বড় ব্যবসায়ীও
বেনাপোল থেকে এক বোতল ফেনসিডিল বরিশালে নিতে পারলেই ৫০০ টাকা লাভ। আর তাই ফেনসিডিল নিতে সুদুর বরিশাল থেকে বেনাপোলে মোটরসাইকেল হাকিয়ে ছুটে এসেছেন এক স্কুল শিক্ষক। তার সঙ্গে থাকা পাঁচজন পালিয়ে গেলেও বিজিবির চোখ ফাঁকি দিতে পারেনি সরকারি স্কুলের এই শিক্ষক।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান,সোমবার দুপুরে সীমান্তবর্তী পুটখালি সড়ক দিয়ে বেনাপোল বাজারে হয়ে বরিশাল যাওয়ার পথে শিকড়ি বটতলা নামক স্থানে একজনকে সন্দেহ করে টহল বিজিবি। পরে মোটরসাইকেল আরোহীকে থামিয়ে তার ঘাড়ে ঝুলানো স্কুল ব্যাগ তল্লাশি করে ৮০ বোতল ফেনসিডিল পায়। 
আটক ব্যক্তির নাম নজরুল ইসলাম সুমন। বাবার নাম মকবুল আহমেদ। তিনি বরিশাল গভঃ মডেল স্কুল এবং কলেজের সহকারি শিক্ষক। আটক নজরুল ইসলামকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে বলে জানান লে. কর্নেল সেলিম রেজা।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.