বরিশালে নতুন শনাক্ত ৮
বরিশালে গত ২৪ ঘন্টায় আরো ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩২ জনে।
এই ৮ জনের মধ্যে হিজলা বাসিন্দা ২ জন তাদের মধ্য একজন পুরুষ (৬৫) একজন নারী (৪৮),বানারীপাড়া বাসিন্দা ২ জন তাদের মধ্য একজন নারী (১৭) একজন পুরুষ (৪০), বাবুগঞ্জ বাসিন্দা ২ জন তাদের মধ্য একজন নারী (৩৬) একজন পুরুষ (২৬), উজিরপুর বাসিন্দা ১ জন তাদের মধ্য একজন পুরুষ (৩৮), বরিশাল মহানগরীর বাসিন্দা ১ জন তাদের মধ্য একজন পুরুষ,।
আজ নতুন করে বানারীপাড়া এবং উজিরপুর উপজেলায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ।
আজ মঙ্গলবার বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজর মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে আটজন এর নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পরেজটিভ আসে।
বরিশাল জেলা প্রশাসক মহদয় জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ব্যাক্তিদের অবস্থান অনুযায়ী তাদের বাড়ি লকডাউন করা হয়েছে তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলচ্ছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল জেলায় করোনা আক্রান্ত উপজেলা সমূহ হল বাবুগঞ্জ-১০, সদর - ৯, গৌরনদীতে - ২, মুলাদী - ১, হিজলা - ৩, আগৈলঝাড়া - ১, মেহেন্দিগঞ্জ - ২, বাকেরগঞ্জ - ১, বানারীপাড়া - ২, উজিরপুর - ১।
উল্লেখ্য গত ১২ এপ্রিল বরিশাল জেলায় প্রথমবারের মতো ২ জন রোগীর করোনা শনাক্ত হয়।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you