স্পট ফিক্সিংয়ে নিষিদ্ধ ওমর আকমল


সব ধরণের ক্রিকেট থেকে তিন বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানি উইকেটকিপার ব্যাটসম্যান ওমর আকমলকে।

আইসিসির দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের দায়ে পাকিস্তানের এই খেলোয়ারকে তিন বছরের নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গতকাল সোমবার (২৭ এপ্রিল) এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি।

পিএসএল শুরুর আগে ম্যাচ গড়পেটার প্রস্তাব পেয়েছিলেন এই ক্রিকেটার তবে তা পিসিবির ডিসিপ্লিনারি কমিটিকে জানাননি। পিসিবির আনা অভিযোগের বিপক্ষে লড়েননি উমর তাই আনুষ্ঠানিক শুনানির আয়োজন না করেই পিসিবি'র ডিসিপ্লিনারি কমিটি সরাসরি সব ধরনের ক্রিকেটে তার ওপর তিন বছর জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে।

কিছুদিন আগেই এমন এক ঘটনা বাংলাদেশের ক্রিকেটকে ধাক্কা দিয়েছে। জুয়াড়িদের সঙ্গে কথোপকথনের খবর যথাযথ কর্তৃপক্ষকে জানাননি সাকিব আল হাসান। ফলে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ককে দুই বছরের (এক বছরের স্থগিত) নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর চেয়েও বড় শাস্তি মিলেছে উমর আকমলের।

গত ২০ মার্চ উমরের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী দুটি ধারা ভঙ্গের অভিযোগ আনে পিসিবি। পরে গত ২০ ফেব্রুয়ারি থেকে তাকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ করা হয়। তবে পিসিবির আনা অভিযোগের বিপক্ষে লড়াই করেননি তিনি। ফলে আনুষ্ঠানিক কোন শুনানির প্রয়োজন পড়েনি। শৃঙ্খলা কমিটি সরাসরি শাস্তি দিয়েছে তাকে।

পিসিবির দুর্নীতি-বিরোধী নিয়মানুযায়ী, কোনও খেলোয়াড়কে কোনও গড়াপেটা সংক্রান্ত প্রস্তাব দিলেই বিষয়টি দলের ম্যানেজারকে কিংবা শৃঙ্খলারক্ষা কমিটিকে জানাতে হবে। আইন অনুযায়ী, কোনও খেলোয়াড় দোষী প্রমাণিত হলে তাকে ছ'মাস থেকে সারা জীবন পর্যন্ত নিষিদ্ধ করা হতে পারে।৪

উমর আকমল এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, একটি ম্যাচে দুটি বল ছেড়ে  দেয়ার জন্য তিনি বাজিকরদের কাছ থেকে ২ লাখ ডলারের প্রস্তাব পান। এছাড়া ভারতের বিপক্ষে একটি ম্যাচ ছেড়ে দেয়ার জন্যও তার কাছে প্রস্তাব আসে। এই ব্যাটসম্যান আরও জানান, তাকে আইসিসি বিশ্বকাপেও ফিক্সিংয়ের জন্য প্রস্তাব দেয়া হয়েছিল। যেখানে ২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বিশ্বকাপও ছিল। তবে বাজিকরদের এসব প্রস্তাব তিনি অ্যান্টি করাপশন ইউনিটের কাছে জানিয়েছেন কিনা সে ব্যাপারে কিছু বলেননি। যার ফলে তাকে এই শাস্তি পেতে হয়েছে । 

আকমলের নিষেধাজ্ঞায় বেশ ক্ষিপ্ত হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা। জনপ্রিয় এই ক্রিকেট বিশ্লেষক এবং ধারাভাষ্যকার টুইটারে নিজের সব ক্ষোভ উৎরে দিয়েছেন। টুইটাইরে রমিজ লিখেছেন, 'উমর আকমল অফিসিয়ালি এখন ‘ইডিয়ট’! তাকে ৩ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। দুর্দান্ত এক মেধার অপচয়! পাকিস্তানের ফিক্সিংয়ের বিপক্ষে আইনি পদক্ষেপ নেওয়া জরুরী হয়ে পড়েছে। যারা ফিক্সিংয়ের সঙ্গে জড়িত তাদের জেলে দেওয়া উচিৎ। তা নাহলে এমন কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে!'

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.