পাকিস্তানে বিমান বিধ্বস্তে ৯৭ জনের মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেলেন দু’জন
গতকাল পাকিস্তানের সিন্ধু প্রদেশের করাচিতে একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। শেষ সংবাদ পাওয়া পর্যন্ত ঐ বিমান দুর্গটনায় ৯৭ জনের মৃত্যু হলেও অলৌকিক ভাবে বেঁচে যান ২ জন।
শুক্রবার (২২ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) পিকে৮৩০৩ ফ্লাইটটি বিধ্বস্ত হয়। তখন ঐ বিমানে ৯৯ জন আরোহী ছিলো বলে খবর পাওয়াযায় । এই ঘটনায় বিধ্বস্ত হয় অন্তত পাঁচটি আবাসিক ভবন। বিমান্টিতে ৯৯ জনের মধ্যে ৯১ জন যাত্রী ছিলো বাকি ৮ জন পাইলটসহ ক্রু ছিলেন । প্রাথমিক তদন্তে বলা হচ্ছে, ইঞ্জিন বিকল হয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে ।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you