কুমিল্লায় ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধিপেয়ে ৮৪, মোট সুস্থ ২২


কুমিল্লায় প্রতিদিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা । আজ  নতুন করে আক্রান্ত হন ৪ জন । এদের মধ্যে একজন গার্মেন্টস কর্মী মহিলা ও এনজিও কর্মী । নতুন আক্রান্ত ৪ জনের মধ্যে চান্দিনায় ২ জন,মনোহরগঞ্জে ১ জন এবং হোমনায় ১ জন। এই নিয়ে কুমিল্লায় মোট আক্রান্ত ৮৪ জন ।
নতুন ৪ জনের মধ্যে মনোহরগঞ্জে আক্রান্ত ব্যক্তি হলো একজন মহিলা। তিনি একজন গার্মেন্টস কর্মী এবং তার স্বামীও ঢাকায় গাড়ি চালায়। আর হোমনায় আক্রান্ত ব্যক্তি একজন এনজিও কর্মী। চান্দিনায় নতুন করে ২ জন আক্রান্তের মধ্যে ৯০ বছরের এক বৃদ্ধ গতকাল করোনার উপসর্গ নিয়ে মারা যায়। আজকে তার রিপোর্ট পজেটিভ আসে।করোনা সংক্রমন প্রতিরোধে কুমিল্লা জেলার সমন্বয়ক ও মনোহরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা.নিসর্গ মেরাজ চৌধুরী এ কথা নিশ্চিত করেছেন।
কুমিল্লায় ২ মে, ২০২০ ইং দুপুর  পর্যন্ত
মোট নমুনা সেন্ট = ১৮১০
মোট রিপোর্ট রিসিভেড = ১৭৭০
মোট পজিটিভ = ৮৪ জন
মোট সুস্থ্য = ২২ জন
মোট মৃত্যু = ৪ জন

নতুন ৪ জন সহ এই জেলায় মোট আক্রান্ত ৮৪ জন । এদের মধ্যে -
তিতাস-১১,
লাকসাম-১০,
দেবিদ্বার-১৫,
দাউদকান্দি-৯,
বুড়িচং-৮,
মুরাদনগর-৭,
চান্দিনা-৯,
বরুড়া-৩,
মনোহরগঞ্জে- ৪,
সদর দক্ষিণ-২,
ব্রাহ্মণপাড়া-২,
হোমনা-২,
চৌদ্দগ্রাম-১,
মেঘনা-১,

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.