আক্রান্তের তালিকায় সিঙ্গাপুরকে ছাড়ালো বাংলাদেশ
গত ২৪ ঘণ্টায় নতুন করে বাংলাদেশ করোনাভাইরাসে ১৮৭৩ জন আক্রান্ত হয়েছেন। নতুন এই আক্রান্তের মাধ্যমে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২০৭৮ জনে। এরফলে করোনা আক্রান্তের দেশের তালিকার ২২০টি দেশ ও অঞ্চলের মধ্যে ২৫তম স্থানে উঠে এলো বাংলাদেশ।
ওর্য়াল্ডো মিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ছিল ৫৪০৫১৮৬ জন। মৃতের সংখ্যা ছিল ৩৪৩৯৮৩ জন।
বাংলাদেশ ২৫ তম এবং তার উপরেই ২৪ তম অবস্থানে আছে সুইডেন। ইউরোপের এইদেশটিতে আক্রান্ত হয়েছে মোট ৩৩১৮৮ জন। মারা গেছে ৩৯৯২ জন। সিঙ্গাপুর রয়েছে বাংলা দেশের পরে ২৬ তম স্থানে।সিঙ্গাপুরে মোট আক্রান্তের সংখ্যা ৩১০৬৮ জন এবং মৃত্যু হয়েছে ২৩ জনের।
তালিকার শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মোট আক্রান্তের সংখ্যা ১৬৬৬৮২৮ জন। দেশটিতে মৃত্যু হয়েছে ৯৮৬৮৩ জনের। দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। সেখানে মোট আক্রান্ত ৩৪৯১১৩ জন। মৃত্যু হয়েছে ২২১৬৫ জন। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। রাশিয়া মোট আক্রান্ত হয়েছে ৩৩৫৮৮২ জন এবং মৃত্যু হয়েছে ৩৩৮৮ জনের।
আমাদের প্রতিবেশি দেশ ভারতের অবস্থান ১১ তম। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ১৩১৯২০ জন এবং মৃত্যু হয়েছে ৩৮৬৯ জনের।
পাকিস্থানের অবস্থান ১৯ তম । দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫২৪৩৭ জন এবং মোট মৃত্যু হয়েছে ১১০১ জনের ।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you