গেঞ্জির কাপড়ের মাস্ক বেশি কার্যকর: গবেষণা
করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার করা হচ্ছে। এবার মাস্ক নিয়ে নতুন তথ্য নিয়ে এলো যুক্তরাষ্ট্রের একদল গবেষক। তারা বলছেন, গেঞ্জির কাপড়ে তৈরি মাস্ক সার্জিক্যাল মাস্কের মতোই কার্যকর। অনেক ক্ষেত্রে কিছুটা বেশি ভালো কাজ করে।
এই গবেষণা দলের নেতৃত্বে আছেন বাংলাদেশি প্রকৌশলী ইউনিভার্সিটি অব ইলিনয় অ্যাট আরবানা-শ্যাম্পেইনের মেকানিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক তাহের সাইফ। তার এই গবেশনায় সাহায্য করছে তাঁর দুই পিএইচডি শিক্ষার্থী । তাঁরা হলেন তুরস্কের আনুর আইদিন ও বাংলাদেশের বাশার ইমন ।
গবেষক দলটি ১০ ধরনের কাপড় নেন মাস্ক তৈরির জন্য। এর মধ্যে ছিল সিল্ক, সুতি, পলিয়েস্টার, কৃত্রিম তন্তু ইত্যাদি।আর তুলনা বিচারের জন্য পাশে ছিল সার্জিক্যাল বা মেডিকেল মাস্ক। কারণ মানুষের হাচি-কাশির মাধ্যমে ছড়ানো ড্রপলেটস বা জলীয়কণা আটকানোর জন্য সার্জিক্যাল মাস্ক বেশি কার্যকর।
অধ্যাপক তাহের সাইফ বলেন, 'মাস্ক ব্যবহার ছাড়া করোনাভাইরাসের সংক্রমণ রোধ করা সম্ভব নয়। মাস্কের মূল কাজটা হলো হাঁচি-কাশির মাধ্যমে থুতু বা শরীর থেকে যে ড্রপলেটস বের হয়ে আসে তা ঠেকানো। এছাড়া শ্বাস-প্রশ্বাস যাতে নেয়া যায় সে ব্যবস্থা রাখা জরুরি।খুব সাধারণ বিজ্ঞানের প্রয়োগ করে এই গবেষণা চালানো হয়েছে। বিশেষ অনুমতি নিয়ে গত মার্চ মাসের শেষ দিকে আমাদের বিশ্ববিদ্যালয়ের ল্যাব খুলে এই গবেষণা শুরু করি।’
যুক্তরাষ্ট্রের ইলিনয় ইউনিভার্সিটির এই গবেষণায় দেখা গেছে, গেঞ্জি বা টি-শার্ট তৈরির জন্য যে কাপড় ব্যবহার করা হয় সেই কাপড়ের এক পরত দিয়ে তৈরি মাস্ক ড্রপলেটস ঠেকাতে পারে ৪০ শতাংশ। এটি দুই পরতের কাপড় দিয়ে বানিয়ে দেখা যায় সেটি ড্রপলেটস ঠেকাতে পারে ৯৮ শতাংশ। তিন পরতের মাস্ক হলে আরও সুফল পাওয়া যাবে। গেঞ্জি কাপড়ের তৈরি মাস্ক দিয়ে সহজে নিশ্বাস নেওয়া যায়। অপরদিকে একটি সার্জিক্যাল মাস্ক ৯৬ শতাংশ ড্রপলেটস ঠেকাতে পারে। তবে এটি একবারের বেশি ব্যবহার করা যায় না। অথচ গেঞ্জি কাপড়ের মাস্ক ধুয়েও ব্যবহার করা যায়।
তাহের সাইফ আরো বলেন, ‘পুরো গবেষণার সময় আমরা সিডিসির সঙ্গে কথা বলেছি। গেঞ্জির কাপড়ের মাস্কের বড় সুবিধা হলো, এটা সবাই ঘরে বানাতে পারবে এবং বারবার ধুয়ে ব্যবহার করা যাবে। পুরোনো গেঞ্জি কেটেও এটা তৈরি করা যাবে। এ ধরনের মাস্ক হতে পারে করোনাযুদ্ধের সবচেয়ে বড় হাতিয়ার।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you