বরিশালে ২৪ ঘন্টায় আক্রান্তের রেকর্ড । জেনেনিন কোথায় কত জন
৩০ মে ২৪ ঘন্টায় বরিশাল জেলায় রেকর্ড ৪৯ জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
আজ বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী নতুন করে ৪৯ জন আক্রান্ত হয়েছে। এই জেলাই এই প্রথম ২৪ ঘন্টায় এতো রোগী শনাক্ত হয়েছে। নতুন ৪৯ জনের মধ্যে বাকেরগঞ্জ ০১ জন, বানারীপাড়া ০১ জন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের ০১ জন ড্রাইভার, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ০২ জন নার্স ও ০২ জন স্টাফ, শের-ই-বাংলা মেডিকেল কলেজের ০১ জন স্টাফ সহ স্বাস্থ্য বিভাগে কর্মরত ০৭ জন, বরিশাল সিটি কর্পোরেশনভুক্ত রুপাতলি এলাকার ০৪ জন, পুলিশ লাইন ৩ জন, ব্রাউন কম্পাউন্ড ৩ জন, বটতলা ৩ জন , ভাটিখানা ০৩ জন , কাউনিয়া ২ জন , চকবাজার ০২ জন , নাজির মহল্লা ০১ জন, নথুল্লাবাদ বাসস্ট্যান্ড ০১ জন, আলেকান্দা ০১ জন, নিউ সার্কুলার রোড ০১ জন, সাগরদী ০১ জন, আমানতগঞ্জ ০১ জন, টাউন হল ০১ জন, নতুন বাজার ০১ জন, তিলক কলাডেমা ০১ জন, কাঠপট্টি ০১ জন, চাঁদমারি ০১ জন, পদ্মাবতি রোডের ০১ জন, সদর উপজেলাধীন সাহেবেরহাট ০১ জন, শায়েস্তাবাদ ০১ জন ও চরমোনাই ০১ জন , বরিশাল মেট্রোপলিটন পুলিশের ০৩ জন সদস্য, জেলা পুলিশের ০২ জন সদস্য রয়েছে বলে খবর পাওয়াগেছে। এই নিয়ে এই জেলায় মোট ২৭৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
আজ ৩০ মে এ জেলায় করোনা থেকে কেউ সুস্থতা লাভ করেনি। অদ্যাবধি এ জেলায় মোট ৪৫ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং মৃত্যুবরণ করেছেন ১ জন ।
মোট ২৭৯ জনের মধ্যে
বাবুগঞ্জ উপজেলায় ১২ জন,
সদর উপজেলায় ২২১ জন,
উজিরপুর উপজেলায় ১১ জন,
বাকেরগঞ্জ উপজেলায় ১০ জন,
মেহেন্দীগঞ্জ উপজেলায় ০৬ জন,
হিজলা উপজেলায় ০৪ জন,
বানারীপাড়া উপজেলায় ০৫ জন,
মুলাদী উপজেলায় ০৪ জন,
গৌরনদী উপজেলায় ০৩ জন,

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you