অবশেষে প্রকাশ্যে এলেন কিম জং উন

সব জল্পনা উড়িয়ে দিয়ে প্রকাশ্যে এলেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন। প্রায় পর ২০ দিনে এই প্রথম কিমকে জনসমক্ষে দেখা যায় । 
শুক্রবার লাল ফিতা কেটে একটি সার কারখানা উদ্বোধন অনুষ্ঠানে কিম যোগ দিয়েছেন বলে খবর প্রচার করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ। 
কেসিএনএ’র বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে সানচিয়নে একটি সার কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন কিম। ফিতা কেটে উদ্বোধন করেন তিনি। এসময় উপস্থিত কারখানায় লোকেরা ‘উল্লাসে ফেটে’ পড়েন। এসময় উপস্থিত সকলে হর্ষধ্বনির মাধ্যমে কিমকে স্বাগত জানায়।
এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে কিমের সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার সিনিয়র কর্মকর্তাসহ তার বোন কিম ইয়ো জং।
গত ১২ এপ্রিলের পর থেকে প্রকাশ্যে দেখা যাচ্ছিল না উত্তর কোরিয়ার এই একনায়ক শাসককে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব উঠেছিল, তিনি মারা গেছেন। গত ১৫ এপ্রিল পিতামহ এবং উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুংয়ের জন্মদিন অনুষ্ঠানেও অনুপস্থিত ছিলেন তিনি। এরপর গত সপ্তাহে কোরিয়ান পিপলস রেভল্যুশনারি আর্মির ৮৮তম বার্ষিকীর মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেও দেখা যায়নি তাকে। এসব বিষয় নজরে এনে কিম মারা গেছেন আশঙ্কার খবর প্রকাশ করে কয়েকটি সংবাদমাধ্যমে।
গত সোমবার হোয়াইট হাউসে নিয়মিত ব্রিফিংয়ের সময় কিমের ব্যাপারে ট্রাম বলেছেন, হ্যাঁ, কিম কেমন আছেন আমি জানি। কিন্তু এ ব্যাপারে এখনই আমি কিছু বলব না। আমি আশা করি, তিনি ভালো আছেন। খুব দ্রুতই আপনারাও তার ব্যাপারে জানতে পারবেন। আমি কেবল তার শুভ কামনা করছি।
শুক্রবার প্রকাশ্যে এসে মৃত্যুর গুঞ্জনকে মিথ্যা প্রমাণিত করলেও এই ২০ দিন কেন বিশ্ববাসীর আড়ালে ছিলেন কিম তা নিয়ে প্রশ্ন থেকেই গেল।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.