পাওনা টাকার জন্য সুস্থ ব্যক্তিকে ঝাপটে ধরল করোনা রোগী
পাওনা টাকা আদায়ের কৌশল হিসাবে করোনা রোগী নিজেই উত্তেজিত হয়ে দোকানিকে ঝাপটে ধরে বলেন, করোনায় আমিও মরব-তুইও মর।মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার সদর উপজেলার লিংক রোড স্টেশনে এ ঘটনা ঘটে।
করোনা ভাইরাসে আক্রান্ত ওই যুবক (৩২) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পশ্চিম মুকতারকুল গ্রামের বাসিন্দা। তিনি একজন সিএনজিচালিত ট্যাক্সি ব্যবসায়ী। গত তিন দিন আগে তার করোনা পজিটিভ ধরা পড়ে।
করনা ভাইরাসে আক্রান্ত ওই যুবক লিংক রোড এলাকার সালামত নামে একজনের কাছে কিছু টাকা পেতেন। গতকাল ওই যুবক লকডাউন অমান্য করে টাকা আনতে গেলে সালামত তার কাছে আরো কিছুদিন সময় চায় । তখন করোনা আক্রান্ত ব্যাক্তি উত্তেজিত হয়ে সালমতকে ঝাপটে ধরে বলেন, ‘করোনায় আমিও মরব-তুইও মর।’
ঐ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান জানান, ঐ যুবকের বেপরোয়া আচরণের সালিশ-বিচার নিয়ে আমরাও বিরক্ত হয়ে পড়েছি। সে লকডাউন না মেনে দেধারছে মোটরসাইকেল নিয়ে চলাফেরা করায় স্থানীয়রাও বিপাকে পড়েছেন।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ উল্লাহ মারুফ জানান, গত রোববার করনায় আক্রান্ত হওয়ায় জাহাঙ্গীর আলমকে নিজ ঘরে আইসোলেশনে থেকে চিকিৎসার পরামর্শ দেয়া হয়। সেই সাথে পাড়াটিও লকডাউন ঘোষণা করা হয়। তাকে রামু আইসোলেশন হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে জানান।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you