আজ ২০ মে : ইতিহাসের গুরুত্বপূর্ন ঘটনাবলি
প্রতিদিন ঘটে যাচ্ছে নতুন নতুন ইতিহাস। আজ ২০ মে ২০২০ রোজ বুধবার। আজকের এই দিনেও ঘটেছে নানা ধরনের ঘটনা । আশুন এক নজরে জেনেনেই ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল ।
ইতিহাসের পাতায় ২০ মে এর গুরুত্বপূর্ন ঘটনাবলি :
১৪৯৮ - ভাস্কো ডা গামা প্রথম ইউরোপীয়, যিনি আজকের দিনে জলপথে ভারতের কালিকট বন্দরে উপস্থিত হন।
১৮৬৭ - মহারানি ভিক্টোরিয়া আজকের দিনে এক বিশেষ অনুষ্ঠানে রয়াল অ্যালবার্ট হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ।
১৯০২ - কিউবা নিজেকে একটি প্রজাতন্ত্র হিসাবে ঘোষণা করে।
২০০৬ - চীনে বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার জন্য ঐতিহাসিক থ্রি গর্জেস বাঁধ (Three Gorges Dam) নির্মাণ সমাপ্ত হয়। এর কাজ শুরু হয় ১৯৯৭ সালে।
২০ মে যাদের জন্মতারিখ :
১৮৮৫ - প্রথম ফয়সাল, আরব বিদ্রোহের অন্যতম নেতা এবং ইরাকের প্রথম বাদশাহ
২০ মে যাদের মৃত্যু হয় :
১৫০৬ - ক্রিস্টোফার কলম্বাস, ইতালীতে জন্মগ্রহণকারী নাবিক ও অভিযাত্রী।
১৮৫৪ - মতিলাল শীল,বিখ্যাত বাঙালি ব্যবসায়ী,সমাজসেবী ও দানবীর।
১৯৩২ - বিপিন চন্দ্র পাল, বাগ্মী বাঙালী নেতা ও ভারতীয় জাতীয় আন্দোলনের সৈনিক।
১৯৪৭ - প্যারীমোহন সেনগুপ্ত বাঙালি কবি প্রবন্ধকার ও শিশুসাহিত্যিক।
২০১৯ - অদ্রীশ বর্ধন,ভারতীয় বাঙালি লেখক, ঔপন্যাসিক ও অনুবাদক ।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you