করোনায় দুদকের আরেক কর্মকর্তার মৃত্যু


প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান সহকারী খলিলুর রহমান। (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিলো ৫৭ বছর । তিনি দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত সেল-২ এর প্রধান সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

৯ মে শনিবার দুপুর ১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। ৭ মে তার করোনা পজেটিভ ধরা পড়ে। দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। 

এদিকে এর আগে গত ৬ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে মারা যান দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান। তার স্ত্রী সন্তানও করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে তারা এখন সুস্থ।

এর ফলে করোনায় এখন পর্যন্ত দুদকের দুই জন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.