স্ত্রীসহ করোনায় আক্রান্ত বিটিভির মহাপরিচালক
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক এমএম হারুন অর রশীদ ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন । রবিবার (৩ মে) রাতে হারুন-অর-রশীদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, তিনি কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি । শুক্রবার আইইডিসিআর থেকে লোক এসে তার ও তার স্ত্রীর নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। শনিবার তারা জানায় তাদের রিপোর্ট পজেটিভ এসেছে । এবং শনিবার তার মেয়ের নমুনা সংগ্রহ করে নিয়ে যায় , তার রিপোর্ট সোম বার পাওয়া যাবে । চিকিৎসকের পরামর্শ মেনে বাসাতেই রয়েছেন তারা। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন ।
উল্লেখ্য, রোববার পর্যন্ত ৫৪ সংবাদকর্মী করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ২৮ এপ্রিল রাতে করোনায় মারা যান দৈনিক সময়ের আলোর প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you