করোনায় আক্রান্ত হলেন নোবেলের বাবা
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জি বাংলার রিয়েলিটি শো ‘সারেগামাপা’ প্রতিযোগিতায় অংশ নিয়ে পরিচিতি পাওয়া গায়ক মইনুল হাসান নোবেলের বাবা ।
আজ মঙ্গলবার নোবেলের বাবা মোজাফফর হোসেন নান্নু নিজেই গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেন।
গতকাল নোবেলের বিয়ের খবর প্রকাশ পেলে সে সম্পর্কে নোবেলের বাবার সাথে যোগাযোগ করা হলে তিনি তার অসুস্থতার খবরটি জানান ।
তিনি জানান, করোনার উপসর্গ দেখা দিলে গত সপ্তাহে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা করেন তিনি। পরে তার রিপোর্টে করোনা পজেটিভ আসে। তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন। তবে তিনি এখন আগের থেকে ভালো আছেন এবং সবার কাছে দুয়া চেয়েছেন । উল্লেখ্য তিনি গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন ।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you