শক্তিশালী হয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আম্ফান !
ধিরে ধিরে বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে । তার নাম দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় আম্ফান ।
ভারতের আবহাওয়া দফতর মনে করছে শনিবার বিকেলের মধ্যে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের চেহারা নেবে। ঘূর্ণিঝড়টি তখন মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে। তারপর তা ক্রমশ স্থলভাগের দিকে এগোবে।
বাংলাদেশ আবহাওয়া দফতর থেকে ইতিমধ্যেই একটি আবহাওয়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । সেখানে বলা হয়েছে, " দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগর এলাকায় (১০.৬° উত্তর অক্ষাংশ এবং ৮৮.৩° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থানরত নিম্নচাপটি সামান্য পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ (১৫ মে ২০২০) সন্ধ্যা ০৬ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৩৪৫ কিঃ মিঃ দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২৭০ কিঃ মিঃ দক্ষিণদক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ১৩২৫ কিঃ মিঃ দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১২৮৫ কিঃ মিঃ দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিঃ মিঃ এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৪০ কিঃ মিঃ যা দমকা অথবা ঝড়াে হাওয়ার আকারে ৫০ কিঃ মিঃ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটে সাগর উত্তাল রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ০১ (এক) (পুনঃ) ০১ (এক) নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।"
এদিকে ভারতের প্রভাবশালী গণমাধ্যম হিন্দুস্তান টাইমস’র প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২০ থেকে ২২ মে’র মধ্যে পশ্চিমবঙ্গের উপকূলের খুব কাছ অতিক্রম করে ঘুর্নিঝড় আম্ফান বাংলাদেশের বরিশাল উপকূলে আঘাত হানতে পারে।"
ঘূর্ণিঝড়ের সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। চাইলে খবরটি শেয়ার করে সবাইকে সচেতন করতে পারেন ।


কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you