উড়িষ্যায় আম্ফানের প্রথম আঘাত, উপকূল অতিক্রম করবে রাত ৮ টার মধ্যে

ইতিমধ্যে ভারতের উড়িষ্যায় আঘাত হানছে আম্ফান । সেখানে প্রচণ্ড ঝোড়ো হাওয়ার সাথে হচ্ছে ভারী বর্ষণ। ঝড়ে উড়িষ্যায় বিদ্যুৎকেন্দ্র, স্থাপনা ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।




অন্যদিকে বাংলাদেশের আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে রাত ৮টার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় আম্ফান ।
ঐ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ," উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এবং পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আম্ফান' আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় (২১.৫° উত্তর অক্ষাংশ এবং ৮৮.১° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। এটি আজ বিকাল ৩ টায় (২০ মে ২০২০) চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২০ কিঃ মিঃ দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৩০ কিঃ মিঃ দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ২০০ কিঃ মিঃ দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ২৫০ কিঃ মিঃ দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আজ (২০ মে ২০২০) বিকাল ০৪ টা থেকে রাত ০৮ টার মধ্যে সাগর দ্বীপ  এর পূর্বপাশ দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করতে পারে।
খুন্তি কেন্দ্রের ৮৫ কিঃ মিঃ এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮০ কিঃ মিঃ যা দমকা অথবা ঝঞ্চে হওয়ার আকারে ২০০ কিঃ মিঃ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।"

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.