কুমিলায় বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা, সব থেকে বেশি ঝুকিতে দেবিদ্বার
কুমিল্লায় আজ নতুন করে আক্রান্ত হয়েছে ৮ জন । এই নিয়ে কুমিল্লায় করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা বেড়ে ৯২ জনে দাঁড়িয়েছে। পর্যালোচনা করলে দেখা যায় কুমিল্লায় সব থেকে বেশি ঝুকিতে আচ্ছে দেবিদ্বার উপজেলা । নতুন ৮ জনের মধ্যে দেবিদ্বার ৫ জন , লাকসামে একজন, আর বরুড়াতে দুইজন ।কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করেছে ।
দেবিদ্বারে করোনায় মৃত ডা.সুকুমার এর পরিবারের ৩জন, ভাড়াটিয়া ১ জন ও কর্মচারী ১ জন সর্বমোট ৫ জন আক্রান্ত হয়েছে । এই নিয়ে দেবিদ্বারে আক্রান্তের সংখ্যা দ্বারালো ২০ জনে ।
বরুড়া উপজেলার ২ জন এর মধ্যে একজন পূর্বে আক্রান্ত এস আই বিকাশের পরিবারের এক সদস্য,আরেকজন সি এন জি চালক। এই নিয়ে বরুড়া উপজেলায় আক্রান্তের সংখ্যা দ্বারালো ০৫ জনে ।
লাকসামে নতুন যে ব্যাক্তি আক্রান্ত হয়েছেন তিনি স্থানীয় স্বাস্থ্যবিভাগ কর্তৃক গঠিত ‘করোনা র্যাপিড রেসপন্স টিম’ এর সদস্য। এই নিয়ে লাকসামে আক্রান্ত সংখ্যা ১১ জনে দাড়িয়েছে।
নতুন করে কেউ সুস্থ হয়নি। এই পর্যন্ত মোট সুস্থ হয়েছে ২২ জন। করোনা সংক্রমন প্রতিরোধে কুমিল্লা জেলার সমন্বয়ক ও মনোহরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা.নিসর্গ মেরাজ চৌধুরী এ কথা নিশ্চিত করেছেন।
কুমিল্লায় ৩ মে, ২০২০ ইং দুপুর পর্যন্ত
মোট নমুনা সেন্ট = ২০৩৫
মোট রিপোর্ট রিসিভেড = ১৮৯২
মোট পজিটিভ = ৯২ জন
মোট সুস্থ্য = ২২ জন
মোট মৃত্যু = ৪ জন
নতুন ৮ জন সহ এই জেলায় মোট আক্রান্ত ৯২ জন । এদের মধ্যে -
তিতাস-১১,
লাকসাম-১১,
দেবিদ্বার-২০,
দাউদকান্দি-৯,
বুড়িচং-৮,
মুরাদনগর-৭,
চান্দিনা-৯,
বরুড়া-৫,
মনোহরগঞ্জে- ৪,
সদর দক্ষিণ-২,
ব্রাহ্মণপাড়া-২,
হোমনা-২,
চৌদ্দগ্রাম-১,
মেঘনা-১,

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you