বাংলাদেশে করোন চিকিৎসায় প্রথম প্লাজমা দিলেন ড. দেলোয়ার হোসেন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু রোধ এবং দ্রুত আরোগ্যের জন্য আনুষ্ঠানিকভাবে শুরু হলো করোনা রোগীদের ‘প্লাজমা থেরাপি’ কার্যক্রম। এই কার্যক্রমে আজ শনিবার (১৬মে) বেলা ১১ টায় প্লাজমা দিলেন ড. দেলোয়ার হোসেন নামে এক চিকিৎসক।
তিনি বলেন, করোনার চিকিৎসা তেমন নেই, করোনা প্রতিরোধে সীমিত এই সুযোগের প্রেক্ষাপটে এ থেরাপি আশার আলো হয়ে উঠেছে। তাই কোভিড - ১৯ থেকে সেরে ওঠা সামর্থ্যবান মানুষদের প্লাজমা দেওয়ার অনুরোধ করছি।
প্রাথমিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৪৫ জন গুরুতর অসুস্থ করোনা রোগীর ওপর ‘প্লাজমা থেরাপি’ প্রয়োগ করা হবে। তাছাড়াও ঢাকার আরও দু-একটা হাসপাতালে রোগীদের ওপর এই থেরাপি প্রয়োগের পরিকল্পনা আছে।
গত ৩ এপ্রিল ইউএসএফডিএ এই থেরাপির পরীক্ষামূলক ব্যবহারের অনুমোদন দেয়। অধ্যাপক খান বলেন, ইতোমধ্যে স্বাস্থ্য অধিদফতর থেকে এ সংক্রান্ত নীতিগত অনুমোদন নেয়া হয়েছে।
আরোপড়ুনঃ যবিপ্রবি ল্যাবে ১৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৫৬ জনের পজিটিভ
আরোপড়ুনঃ যবিপ্রবি ল্যাবে ১৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৫৬ জনের পজিটিভ

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you