সব বন্দর সমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত
সারা রাত তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড় আম্পান এখন একেবারেই দুর্বল হয়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোরের দিকে ঘূর্ণিঝড় আম্পান স্থল নিম্নচাপে পরিণত হয়েছে।ইতিমধ্যে সব বন্দর সমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এই বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
ঝিনাইদহ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আম্পান" আরও উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে গভীর হল। নিম্নচাপ আকাৱে আজ (২১ মে ২০২০) সকাল ০৯ টায় রাজশাহী-পাবনা অঞ্চলে (২৪.৫° উত্তর অক্ষাংশ এবং ৮৯,০° পূর্ব প্রথিমাংশ) অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দূর্বল হতে পারে।
এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সাগর উত্তাল রয়েছে।
সতর্ক সংকেতঃ
- মােংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১০ (দশ) নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ০৩ (তিন) নম্বর পুনঃ ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
- চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ০৯ (নয়) নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ০৩ (তিন) নম্বর পুনঃ ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় জনিত জলােচ্ছ্বাসের সতর্কতাঃ
- বায়ুচাপের তারতম্যের আধিক্য এবং অমাবশ্যার প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরােজপুর,বরগুনা, পটুয়াখালী, ভােলা, বরিশাল, লক্ষ্মীপুর, চলিপুর, নােয়াখালী, ফেনী ও চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের | মিলি স্বাভাবিক জোয়ারের চেয়ে ০৪-০৬ ফুট অধিক উচ্চতার জলােচ্ছাসে প্লাবিত হতে পারে।
ঝড়ো হাওয়ার সতর্কতাঃ
- সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরােজপুর, বরগুনা, পটুয়াখালী, ভােলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নােয়াখালী, ফেনী ও চট্টগ্রাম জেলা সমূহ এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে ভারী বর্ষণসহ ঘন্টায় ৪০-৫০ কিঃ মিঃ বেগে সমূকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
জেলেদের জন্য সতর্কতাঃ
- উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপণ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you