ভারতে কেমিক্যাল প্ল্যান্টে ভয়াবহ আগুনে আহত কয়েকশ ও নিহত ৫, ’
ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের একটি কেমিক্যাল প্ল্যান্টে বিষাক্ত গ্যাস নিগর্ত হয়ে আগুন লেগে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কম পক্ষে কয়েক'শ মানুষ । খবর আলজাজিরা ও এনডিটিভির।
ভারতের ওই কেমিক্যাল প্ল্যান্টের কর্মকর্তারা জানিয়েছেন, বহুজাতিক প্রতিষ্ঠান এলজি পলিমার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের এক ধরণের উদ্ভিদ থেকে নির্গত রাসায়নিক থেকেই ওই বিষাক্ত গ্যাস তৈরি হয়েছে। পরে তা বাতাসে মিশে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে ।
এতে কম পক্ষে ৫ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হয়েছে । নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে । আহতদের মধ্যে প্রায় ২০০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
ঐ গ্রামের বাসিন্দারা জানায়, তাদের চোখ হঠাৎ করে জ্বালা করতে শুরু হয় এবং শ্বাস নিতে প্রচন্ড কষ্ট হচ্ছিলো। এর পরেই অসুস্থ হয়ে পড়া ব্যাক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় ।
বিশাখাপত্তনম পৌরসভা থেকে একটি টুইটের মাধ্যমে স্থানীয়দের ঘর থেকে বাইরে না আসার অনুরোধ করা হয়।
এক মোবাইলের ভিডিওতে দেখা গেছে ওই এলাকায় কমপক্ষে ১০ জন ব্যক্তি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে রয়েছেন। এতে আহত ও নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে ।
বিশাখাপত্তমের এক উর্ধ্বতন কর্মকর্তা জানান, নিহতদের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব হবে না।৭০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০০ থেকে ৫০০ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you