মাত্র ৪ দিনে সারবে করোনা, দাবি বাংলাদেশি গবেষক দলের

করোনা চিকিৎসায় ফের সুখবর দিলো বাংলাদেশ । 


প্রায় দেড় মাস গবেশনার পরে সাফল্য পেয়েছে বলে দাবি জানিয়েছেন একটি বেসরকারি মেডিকেল কলেজের একদল চিকিৎসকেরা। 

তাদের দাবি অ্যান্টিপ্রোটোজোয়াল মেডিসিনের সিঙ্গেল ডোজের সঙ্গে অ্যান্টিবায়োটিক ডক্সিসাইক্লিন প্রয়োগের মাত্র চারদিনেই কোভিড নাইন্টিন উপশম হবে। 

দেশের প্রথম বেসরকারি মেডিক্যাল কলেজ বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তারেক আলম সংবাদমাধ্যমকে জানান, উক্ত ঔষধ প্রয়োগে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মাত্র তিন দিনে ৫০ শতাংশ লক্ষণ কমে যাওয়া আর চার দিনে করোনা ভাইরাস টেস্টের রেজাল্ট নেগেটিভ আসার বিস্ময়কর সাফল্য পেয়েছেন। 

তিনি আরো বলেন, অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে এই ঐষোধের একটি টেস্ট স্টাডি হয়েছে, সেখানে দেখা গেছে ৪৮ ঘণ্টাতে নিশ্চিত করে। সেটার ওপর ভিত্তি করেই আমরা এই ওষুধ ব্যবহার করেছি। আমরা ওষুধ ব্যবহার করার পর বেশিরভাগেরই করোনা সেরেছে।

এদিকে এমন গবেষণাকে স্বাগত জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষা পরে এই গবেষণা যদি সঠিক প্রমানিত হয় তাহলে তা গাইডলাইনে অন্তর্ভুক্ত করা হবে।

আরো পড়ুনঃ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আম্ফান’,৪ নম্বর স্থানীয় হুশিয়ারি সংকেত

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.