করোনায় মারা গেলেন যুগ্ম সচিব জাফর আহম্মদ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিচালক ও সরকারের যুগ্ম সচিব জাফর আহম্মদ খান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম জানান,জাফর আহম্মদ খান একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।আইসিইউর প্রয়োজন পড়লে তাঁকে সরকারি কর্মচারী হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার বাড়ি বরিশালে। সেখানেই তাকে দাফন করা হবে। 

এদিকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন । এক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.