আরও ৫ জেলার রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা

করোনাভাইরাসের অধিক সংক্রমণের কারণে দেশের আরও ৫টি জেলার বিভিন্ন এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়েছে।


সোমবার (২২ জুন) রাতে সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জন প্রশাসন মন্ত্রণালয়

সাধারণ ছুটি ঘোষিত জেলাগুলো হলো- ফরিদপুর, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও কুষ্টিয়া।এসব জেলার রেড জোন এলাকায় সাধারণ ছুটি থাকবে।

রেড জোন ঘোষিত এলাকায় বসবাসরত সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বয়ত্তশাসিত, সংবিধবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে।

৫ জেলার যেসব এলাকা রেড জোন:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সকল ওয়ার্ড ২৩ জুন থেকে পরবর্তী ২১ দিন রেড জোন ঘোষণা করা হয়েছে। 

মানিকগঞ্জ পৌরসভার গঙ্গাধর পট্টি, উত্তর সেওতা,  পশ্চিম দাশড়া এলাকা; সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়ন ও সাটুরিয়া ইউনিয়ন এবং সিঙ্গাইর উপজেলার সিঙ্গাইর পৌরসভা ও জয়মণ্ডপ ইউনিয়ন রেড জোন ঘোষণা করা হয়েছে ১৩ জুন থেকে পরবর্তী ২১ দিন।

ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের মধ্যপড়া ও কালাইশ্রীপাড়া, ৫ নং ওয়ার্ডের মধ্যপাড়া এবং ৮ নং ওয়ার্ডের কাজীপাড়া; কসবা উপজেলার কসবা পৌরসভার ৪ নং ওয়ার্ডের আড়াইবাড়ি, ৫ নং ওয়ার্ডের শীতল পাড়া এবং ৭ নং ওয়ার্ডের সাহা পাড়া;নবীনগর উপজেলার নবীনগর পৌরসভার ২ নং ওয়ার্ডের হাসপাতাল পাড়া ও পশ্চিম পাড়া, ৩ নং ওয়ার্ডের টিএনটি পাড়া, ৪ নং ওয়ার্ডের হাসপাতাল পাড়া ও কলেজ পাড়া এবং ৮ নং ওয়ার্ডের ভোলাচং দাস পাড়া এলাকা এলাকা রেড জোন ঘোষণা করা হয়েছে ১৩ জুন থেকে পরবর্তী ২১ দিন।

নরসিংদী জেলার মাধবদী পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ড রেড জোন ঘোষণা করা হয়েছে ১৬ জুন থেকে পরবর্তী ২১ দিন ।

কুষ্টিয়া জেলার কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার বাহিরচর ও চাঁদগ্রাম ইউনিয়ন; ভেড়ামারা পৌরসভার ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড এবং পৌরসভার ১, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ১৫, ১৮ ও ২০ নং ওয়ার্ড এলাকা রেড জোন ঘোষণা করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.