রোগীর মল থেকেও ছড়াতে পারে করোনা
আক্রান্ত ব্যক্তির মল থেকেও ছড়াতে পারে করোনা এমনটিই দাবি করা হয়েছে চীনের ইয়াংজু বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাম্প্রতিক একটি গবেষণায় ।
গোটা বিশ্ব এখন মহামারি করোনায় আতঙ্কিত।এই প্রাণঘাতি ভাইরাসের তাণ্ডবকে কোনভাবেই দমানো যাচ্ছে না । লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও। এবার চীনা গবেষকরা জীবন্ত করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করেছেন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এমন রোগীদের মল পরীক্ষা করে । এই গবেষণা করেছে গুয়াংঝৌ মেডিকেল ইউনিভার্সিটির একটি টিম। আর এই গবেষণার পর ছড়িয়ে পড়েছে আরও আতঙ্ক।
ফ্ল্যাশিং এর ফলে পদার্থের প্রচুর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ তৈরি হয়। এমনকি ছোট হয় এটি বাতাসসের সঙ্গেও ভেসে থাকতে পারে। এর ফলে আক্রান্ত ব্যক্তির পরে যে বা যারা টয়লেটে আসবে তাদের নিশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে এই ভাইরাস ।
গবেষণাপত্রের সহ-লেখক জি-জিয়াং ওয়াং জানাচ্ছেন, ফ্ল্যাশিং টয়লেট থেকে ভাইরাসকে উপরের দিকে ঠেলে তুলে দেয়।
তিনি আরো বলেন, আগে ঢাকনাটি বন্ধকরে ফ্ল্যাশিং করতে হবে। তাহলে ভাইরাস কম ছড়াবে । ঘনবসতিপূর্ণ এলাকায় যদি একটি ব্যস্ত টয়লেট ব্যবহার করা হয়, তবে এই ভাইরাস ছড়িয়ে পড়ার মাত্রা আরও বেশি হতে পারে।
এমনিতেই ভাইরাস সংক্রমণের মাধ্যম হিসেবে পরিচিত পাবলিক টয়লেটগুলো । তবে এখনও প্রমাণ হয়নি যে এই টয়লেটের মাধ্যমে করোনা ছড়াতে পারে।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you