যমুনা গ্রুপের চেয়ারম্যান করোনায় আক্রান্ত

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।


জানা গেছে, গত রবিবার ( ১৪ জুন) অফিস করার সময় নুরুল ইসলাম বাবুল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।পরে তার করোনা ভাইরাস পরীক্ষা করা হলে পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে। 

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে নুরুল ইসলাম জানান, তিনি এখন অ্যাপোলো (এভার কেয়ার) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।তার শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে।তবে পরিবারে আর কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হননি বলেও জানান বাবুল।

পরিবারের পক্ষ থেকে আমরা সবার কাছে তার জন্য দোয়া চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, বাবুলের স্ত্রী সালমা ইসলাম একজন সংসদ সদস্য এবং জাতীয় দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের মালিকানাসহ বস্ত্র, রাসায়নিক, চামড়া, মোটরসাইকেল, ইলেকট্রনিক্স, বেভারেজ, টয়লেট্রিজের ব্যবসা রয়েছে যমুনা গ্রুপের।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.