চীনের হামলায় ২০ ভারতীয় সেনা নিহত,যুদ্ধের ময়দানে কে শক্তিশালী?

চীনের হামলায় ২০ ভারতীয় সেনা নিহত হয়েছে ।

বিরোধপূর্ণ কাশ্মীর অঞ্চলের লাদাখ সীমান্তে ভারত ও চীনা সৈন্যদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন ভারতীয় সৈন্য নিহত হয়েছে অন্যদিকে চীনের ৪০ জনের বেশি সেনা হতাহত হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।এর আগে জানা গিয়েছিল তিন জন ভারতীয় সেনা নিহত হয়েছিলেন।

দু'দেশের সমারিক বাহিনীর মধ্যে এর আগে সর্বশেষ প্রাণঘাতী সংঘাত হয়েছিল ১৯৭৫ সালে। সে সময় অরুণাচল প্রদেশে ভারত-চীন সীমান্তের খুব কাছে চীনা বাহিনীর চালানো এক হামলায় ভারতের আসাম রাইফেলসের চারজন জওয়ান নিহত হয়।

গত প্রায় দেড় মাস ধরেই লাদাখের ভারত ও চীনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি) দুপক্ষের মধ্যে তীব্র উত্তেজনা চলছে, দুই দেশের সেনাবাহিনীও মুখোমুখি অবস্থান নিয়েছে।

১৯৬২ সালে চীন এবং ভারতের মধ্যে একমাত্র যুদ্ধটি হয়েছিল, আর ভারত তাতে পরাজিত হয়েছিল। ভারতের অভিযোগ, চীন দেশটির ৩৮ হাজার বর্গকিলোমিটার ভূখণ্ড দখল করে রেখেছে। গত তিন দশকে বিরোধপূর্ণ ভূখণ্ড এবং সীমান্ত সংকট নিয়ে কয়েক দফা আলোচনা হয়েছে।

যুদ্ধের ময়দানে কে শক্তিশালীঃ

  • প্রতিরক্ষা বাজেট: প্রতিরক্ষা খাতে চীনের বাজেট ২৩৭০ কোটি ডলারের অন্য দিকে ভারতের প্রতিরক্ষা খাতে ৬১০ কোটি ডলারের।
  • সক্রিয় সেনাসদস্য: চীনের মোট ২১ লাখ ২৩ হাজার সেনাসদস্য রয়েছে এবং ৫ লাখ ১০ হাজার রিজার্ভ সৈন্য রয়েছে অন্যদিকে ভারতের রয়েছে ১৪ লাখ ৪৪ হাজার সেনাসদস্য এবং ২১ লাখ রিজার্ভ সৈন্য রয়েছে।
  • যুদ্ধবিমান: চীনের যুদ্ধবিমানের সংখ্যা ১২৩২টি আর ভারতের ৫৩৮টি।
  • এয়ারক্রাফট: চীনের ৩২১০টি এয়ারক্রাফটের বিপরীতে ভারতের রয়েছে ২১২৩টি এয়ারক্রাফট।
  • ট্যাঙ্ক: চীনের ট্যাঙ্ক আছে ৩৫০০টি অন্যদিকে ভারতের আছে ৪২৯২টি।
  • যুদ্ধজাহাজ: চিনে ৭৭৭টি যুদ্ধজাহাজ রয়েছে। আর ভারতের রয়েছে ২৮৫টি যুদ্ধজাহাজ।
  • হেলিকপ্টার: চীনের হেলিকপ্টার আছে ৯১১টি আর ভারতের ৭২২টি।
  • রকেট প্রজেক্টর: চীনের রকেট প্রজেক্টর ২৬৫০ টি,অন্যদিকে ভারতের ২৬৬। এক্ষেত্রে চীন প্রায় দশগুণ এগিয়ে। 
  • সাঁজোয়া যান: চীনের সাঁজোয়া যানবাহনের সংখ্যা ৩৩ হাজার বিপরীতে ভারতের ৮ হাজার ৬৮৬।
  • স্বয়ংক্রিয় আর্টিলারি: চীনের আছে ৩৮০০টি স্বয়ংক্রিয় আর্টিলারি আর ভারতের মাত্র ২৩৫।
  • ফিল্ড আর্টিলারি: চীনের ৩৮০০ টি ফিল্ড আর্টিলারির বিপরীতে ভারতের রয়েছে ৪০৬০টি ফিল্ড আর্টিলারি।এখানে অবশ্য ভারত কিছুটা এগিয়ে। 
  • সাবমেরিন: চীনের ৭৪টির বিপরীতে ভারতের আছে ১৬টি সাবমেরিন।
  • বিমানবাহী জাহাজ: চীনের ২টির বিপরীতে ভারতের আছে ভারতের ১টি বিমানবাহী জাহাজ।
  • ফ্রিগেট: চীনের ৫২, ভারতের তার ঠিক চার ভাগের এক ভাগ, অর্থাৎ ১৩টি।
  • ডেস্ট্রয়ার: চীনের ৩৬টির বিপরীতে ভারতের ১০টি।
  • রণতরি: এখানেও চিন অনেকটা এগিয়ে।চীনের ৫০টি, ভারতের ১৯টি।
  • নৌবন্দর এবং টার্মিনাল: চীনের ২২টির বিপরীতে ভারতের রয়েছে মোট ১৩টি বন্দর ও টার্মিনাল।
  • উপকূলীয় টহল: চীনের ২২০টির বিপরীতে ভারতের ১৩৯টি।
  • বিমানবন্দর: চীনের আছে মোট ৫০৭টি বিমানবন্দর আর ভারতের ৩৪৭টি।
তথ্যসূত্র : গ্লোবাল ফায়ারপাওয়ার ডটকম

চীন-ভারত যদি বড় কোনো সংঘাতে দিকে অগ্রসর হয় তাহলে তার প্রভাব পড়বে গোটা দুনিয়ায়। দুই দেশই পরমাণু অস্ত্র সমৃদ্ধ। দুই দেশের হাতেই রয়েছে ভয়ঙ্কর নানা মারাণাস্ত্র।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.