মেসেঞ্জারে ঢুকতে লাগবে পাসওয়ার্ড

 মেসেঞ্জারে ঢুকতে লাগবে পাসওয়ার্ড 


বিশ্বে করোনা মহামারিতে ফেসবুক মেসেঞ্জারের ব্যবহার বেড়েছে কয়েক গুণ। তাই ফেসবুক কর্তৃপক্ষ মেসেঞ্জারে বার্তা আদান–প্রদানের সুবিধাটিকে আরও নিরাপদ রাখার জন্য বিশেষ নিরাপত্তা ফিচার যুক্ত করার পরিকল্পনা করেছে । সে অনুযাই মেসেঞ্জারে যুক্ত হচ্ছে ফেস আইডি, টাচ আইডি কিংবা পাসকোড ব্যবস্থা। 

এরফলে মেসেঞ্জার ব্যবহারকারীরা ‘লক’ করে রাখতে পারবেন তাদের মেসেঞ্জার, যাতে অন্য কেউ তাদের ব্যক্তিগত বার্তা দেখতে না পারেন।

মেসেঞ্জারের নিরাপত্তা ফিচারগুলো পরীক্ষা করছে ফেসবুক।এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট।

ঐ প্রতিবেদনে আরো বলা হয়েছে এসব ফিচার চালু হলে ব্যবহারকারীকে তাঁর মেসেঞ্জারের ইনবক্সে ঢুকতে হলে পাসওয়ার্ড বা আইডি দিয়ে ঢুকতে হবে। ফোন আনলক করা থাকলেও মেসেঞ্জারে আইডি দিয়ে ঢুকতে হবে। অ্যাপ ছেড়ে যাওয়ার কতক্ষণ পর তা লক হবে, সে সময়ও ঠিক করে দেওয়ার সুবিধা থাকবে।

ফেসবুকের এক মুখপাত্র বলেন, ‘ব্যবহারকারীদের কাছে আরও বেশি পছন্দের ও নিয়ন্ত্রণ সুবিধা তুলে দিতে চাই আমরা। এতে ব্যক্তিগত বার্তা সুরক্ষিত রাখতে পারেন তারা। আমরা এ ফিচার পরীক্ষা শুরু করেছি। ডিভাইস সেটিংস ব্যবহার করে তবেই খুলতে হবে মেসেঞ্জার অ্যাপ। কেউ যাতে বার্তা পড়ে ফেলতে না পারে, সে জন্য এ ব্যবস্থা।’

গত মাসেই ফেসবুক তাদের ভিডিও কনফারেন্সিং টুল ‘মেসেঞ্জার রুমস’ চালু করেছে। এতে ৫০ জন একসঙ্গে যুক্ত হতে পারেন এবং ফেসবুক অ্যাকাউন্ট না থাকলেও এতে যুক্ত হওয়া যায়। মেসেঞ্জার রুমস সৃষ্টির ফিচারটি আইওএস, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ ও ম্যাকওএস অপারেটিং সিস্টেমে ইতোমধ্যেই চালু হয়েছে।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.