সাহারা খাতুন আইসিইউতে
হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।
গত ৩ জুন রাতে অসুস্থ হলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
তার ব্যক্তিগত সহকারী মজিবর রহমান শুক্রবার বলেন, "আজ সকাল ১০টার দিকে অবস্থার অবনতি হলে ইউনাইটেড হাসপাতালের ডাক্তাররা তাকে আইসিইউয়ে নিয়ে যান।"
জানা যায়, তিনি জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন তবে তার করোনা নেগেটিভ।
এদিকে বেলা ১২টার দিকে ইউনাইটেড হসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাকে কিছুক্ষণ আগে জেনারেল আইসিইউতে শিফট করা হয়েছে।
তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন ।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you