পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।


সম্প্রতি জাতীয় সংসদে পরীক্ষা করানোর পর তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ । 

তিনি বলেন, ‘কয়েক দিন আগে জাতীয় সংসদ সদস্যদের করোনা পরীক্ষা করানোর পর পানিসম্পদ প্রতিমন্ত্রীর রিপোর্ট পজিটিভ আসে। এর আগে বাসায় আইসোলেশনে থাকলেও গতকাল তিনি সিএমএইচে ভর্তি হন। তবে তার শারীরিক অবস্থা ভালো। জ্বর-কাশিসহ তেমন কোনো উপসর্গ নেই।’

তিনি বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

জাহিদ ফারুককে নিয়ে মোট ১৩ সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে ১৪ জুন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।

প্রসঙ্গত,দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন এক লাখ ৬৩ হাজার ২৭৭ জন। আর মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯২৬ জনে।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.