বার্সা ছাড়ছেন মেসি!
নতুন চুক্তিতে অনাগ্রহ, বার্সা ছাড়ছেন মেসি!
বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে বেশ সময় বাকি নেই অথচ ক্লাব বার্সেলোনার সঙ্গে নতুন করে চুক্তিতে তেমন আগ্রহ দেখাচ্ছেন না লিওনেল মেসি।তাই ধারণা করাই যাচ্ছে খুব শিগগিরই বার্সা ছাড়ছেন এই ফুটবল জাদুকর।আগামী বছর অর্থাৎ ২০২১ সালে চুক্তির মেয়াদ শেষ হবে।
স্পেনের ‘রেডিও স্টেশন কাদেনা সার’ এবং খেলাধুলাভিত্তিক সংবাদমাধ্যম ‘ইএসপিএন গোল ডটকম’ নিজেদের প্রতিবেদনে বলেছে, মেসি ও তার বাবা জর্জ বার্সেলোনার সঙ্গে তাদের শেষ চুক্তি নিয়ে আলোচনা করেছিলেন। ২০১৪ সালে এ চুক্তি স্বাক্ষরিত হয় তবে মেসি এখন আর ক্যাম্প ন্যু’তে থাকতে চাচ্ছেন না।
সাবেক কোচ আর্নেস্তো ভালভার্দেকে বরখাস্তের পেছনে মেসির হাত ছিল, গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশের জের ধরেই মেসি বার্সেলোনা ছেড়ে দিচ্ছেন বলে জানিয়েছে স্প্যানিশ রেডিও কাদেনা সের।
মেসির কিছু ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে কারেনিয়া জানিয়েছেন, মেসি বলেছেন, ক্লাবের বোঝা হয়ে থাকতে চান না তিনি। ক্লাব যতদিন তাকে মূল্যায়ন করবে, ঠিক ততোদিনই থাকবেন তিনি ।
মেসি আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন, বার্তোমেউর অধীনে বোর্ড যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন চুক্তি সই করবেন না। অন্য বোর্ড ক্ষমতায় আসার অপেক্ষা করছেন তিনি।
এদিকে, গুঞ্জন শোনা যাচ্ছে বার্সা ছেড়ে সাবেক প্রিয় কোচ পেপ গার্দিওয়ালার সঙ্গে যোগ দিতে পারেন মেসি।
তবে পেপ গার্দিওয়ার মেয়াদও ম্যানসিটির সঙ্গে শেষ পর্যায়ে রয়েছে। তিনি নতুন করে ম্যানসিটির সঙ্গে চুক্তিবদ্ধ হবেন কি না সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you