হবিগঞ্জে ৪ ম্যাজিস্ট্রেটসহ ২০ জন আক্রান্ত

হবিগঞ্জে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৪ জন ম্যাজিস্ট্রে,   সদর হাসপাতালের এক চিকিৎসক, নার্স ও ৯ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। 

শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ জেলা প্রশাসক মহদয়।

তিনি জানান, ৪৮টি নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল, যার মধ্যে ২০ জনের করোনা পজিটিভ এসেছে। তাদের মধ্যে একজন নার্স ও ৯ জন স্বাস্থ্যকর্মী,হবিগঞ্জ সদর হাসপাতালের একজন চিকিৎসক,  একজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম), তিন জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে মঙ্গলবার আইইডিসিআর-এ ৪৮ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়। তাদের মধ্যে শনিবার বিকালে ২০ জনের রিপোর্ট পজেটিভ আসে। তাদের মধ্যে ১৫ জন পুরুষ ও পাঁচ জন নারী।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.