২ লক্ষ ছাড়ালো মৃত্যুর সংখ্যা


যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয় বলছে, বিশ্বজুড়ে ১৮৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনাভাইরাস। খন পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৩ হাজার ২৮৯ জন জন। এছাড়া এ ভাইরাস শনাক্ত হয়েছে ২৯ লাখ ২১ হাজার ২০১ জনের শরীরে।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৮ লাখ ৩৬ হাজার ৯৬৯ জন। বর্তমানে চিকিৎসাধীন ১৮ লাখ ৮০ হাজার ৯৪৩ জন। এদের মধ্যে ১৮ লাখ ২৩ হাজার ৮০ জনের জনের শরীরে মৃদু সংক্রমণ থাকলেও ৫৭ হাজার ৮৬৩ জনের অবস্থা গুরুতর।
করোনায় প্রথম মৃত্যুর পর ৫০ হাজার ছাড়াতে সময় লেগেছিল ৮২ দিন। এক লাখ মানুষ মারা যেতে সময় লেগেছে ৯০ দিন। আর গত ১৫ দিনে বিশ্বজুড়ে মারা গেছেন আরও এক লাখ মানুষ। এপ্রিলে গড়ে প্রতিদিন মারা যাচ্ছে ৬ হাজারের বেশি মানুষ। সব মিলে করোনা কেড়ে নিয়েছে দুই লাখ মানুষের প্রাণ।
করোনায় মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ১১ জানুয়ারি করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘোষণা দেয় চীন। কিন্তু করোনায় আক্রান্ত প্রায় ৮০ শতাংশ মানুষ ইউরোপ–আমেরিকার। শুধু যুক্তরাষ্ট্রেই আছে আক্রান্তের ৩২ শতাংশ মানুষ। মৃত্যুর দিকে থেকেও শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। মোট মৃত্যুর ২৫ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রের। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ৫২ হাজারের বেশি মানুষ।ইউরোপের দেশগুলোতে মারা গেছে এক লাখ ১৭ হাজারের বেশি মানুষ। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর শীর্ষ দেশগুলোর মধ্যে ৭টি ইউরোপের। আর বাকি দুটি দেশ এশিয়ার।
তবে মৃত্যুর হারের দিক থেকে সবচেয়ে এগিয়ে বেলজিয়াম। দেশটিতে আক্রান্তের ১৫ শতাংশের বেশি মানুষ মারা গেছে।
এখন পর্যন্ত ভারতে ২৪ হাজার ছাড়িয়েছে করোনা শনাক্তের সংখ্যা।দেশটিতে মারা গেছে ৭৮০ জন।পাকিস্তানে শনাক্ত প্রায় ১২ হাজার ও মৃত্যু ২৫৩, আফগানিস্তানে শনাক্ত প্রায় দেড় হাজার ও মৃত্য হয়েছে ৪৭ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, দেশে শনিবার পর্যন্ত মোট ৪ হাজার ৯৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ১৪০ জন।প্রথম করোনা শনাক্তের পর ৪৭ দিন পার করেছে বাংলাদেশ।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.