করোনার প্রাদুর্ভাব অব্যাহত থাকলে সকল শিক্ষাপ্রতিষ্ঠান সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে: প্রধানমন্ত্রী
করোনা পরিস্থিতি উন্নতি না হলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও সংকট মোকাবিলার কার্যক্রম সমন্বয়ে সোমবার (২৭ এপ্রিল) সকালে গণভবন থেকে রাজশাহী বিভাগের জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে এ কথা জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘আমরা এখনই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলব না, কমপক্ষে সেপ্টেম্বর অবধি বন্ধ থাকবে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব অব্যাহত থাকায় এই স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে,’
উল্লেখ্য, করোনার কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটি অনুযায়ী দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৫ মে ২০২০ পর্যন্ত বন্ধ থাকবে বলা জানানো হয়েছিল। করোনা ভাইরাসের সৃষ্ট পরিস্থিতির কারণে কয়েক দফা সরকার সাধারণ ছুটি ঘোঘণা করে সরকার। সে ছুটি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোও বন্ধ করে দেয়া হয়।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you