১৫ জুলাইয়ের মধ্যে করোনামুক্ত হবে বাংলাদেশ!!!


করোনায় পুরো বিশ্ব স্তব্ধ হয়ে আছে। বাংলাদেশেরও যেন প্রাণ নেই। মানুষ ঘরবন্দি। এখন সবার মনে একটাই প্রশ্ন, কবে শেষ হবে এই মহামারী? স্বাস্থ্য ও রোগতত্ত্ব বিশেষজ্ঞরা কেউই এ নিয়ে কিছু বলতে না পারলেও সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইনের ডাটা ড্রাইভিং ইনোভেশন ল্যাবরেটরি রোববার (২৬ এপ্রিল) বিশ্বের বিভিন্ন দেশ কবে নাগাদ করোনাভাইরাস মুক্ত হবে তার একটি অনুমান ভিত্তিক পরিসংখ্যান প্রকাশ করেছে।
ভাইরাসটি বিস্তারের ধরন, মানবদেহে ক্ষতিকর প্রভাব ও বৈশিষ্ট্য সব মিলিয়েই গবেষকেরা পূর্বাভাস দিয়েছেন, বাংলাদেশ থেকে আগামী ১৯ মে’র মধ্যে ৯৭ শতাংশ, ৩০ মে’র মধ্যে ৯৯ শতাংশ এবং ভাইরাসটির পুরোপুরি বিদায় নিতে ১৫ জুলাই পর্যন্ত সময় গড়াতে পারে। সারা বিশ্ব থেকে করোনা পুরোপুরি বিদায় নিতে পারে ৮ ডিসেম্বরের মধ্যে। করোনার বিদায়ের দিনক্ষণের বিষয়ে এমন পূর্বাভাস এটাই প্রথম।
এছাড়া পার্শ্ববর্তী দেশ ভারত জুলাইয়ের ২৫,জার্মানি জুলাইয়ের ৩১,  ইতালি আগস্টের ২৪, সিঙ্গাপুর আগস্টের ৭, স্পেন আগস্ট ৬, যুক্তরাজ্য আগস্ট ১৩, ফ্রান্স আগস্ট ৪, যুক্তরাষ্ট্র আগস্ট ২৬, জাপান সেপ্টেম্বরের ২৫ এ করোনামুক্ত হবে বলেও প্রতিবেদনে জানা যায়।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.