করোনাভাইরাসে কোন জেলায় কতজন আক্রান্ত
বাংলাদেশে সোমবার পর্যন্ত মোট ২ হাজার ৯৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
সোমবার আইডিসিআর দেয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ৪৯২ জন। নতুন করে মারা গেছেন ১০ জন।
দেশের আটটি বিভাগের মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বিবেচনায় তালিকায় শীর্ষে এখনো ঢাকা ও চট্টগ্রাম বিভাগ। ঢাকা বিভাগে সর্বমোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৮৬৯ জন। এর মধ্যে ফরিদপুরে ৪,মানিকগঞ্জে ৬,শরীয়তপুরে ৭,রাজবাড়ীতে ৭, টাঙ্গাইলে ১০,গোপালগঞ্জে ২১,মাদারীপুরে ২৫, মুন্সীগঞ্জে ৩৩, কিশোরগঞ্জে ৭৭, নরসিংদীতে ১০৫, গাজীপুরে ১৭৩,নারায়ণগঞ্জে ৩৮৬,ঢাকায় ৯৭৪, ঢাকার পার্শ্ববর্তী অঞ্চলে ৪০ জন করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে।
অপরদিকে চট্টগ্রাম বিভাগে মোট ১০৫ জন আক্রান্ত হয়েছে।এর মধ্যে বান্দরবান ১,কক্সবাজারে ১,ফেনী ২, নোয়াখালীতে ৩,চাঁদপুরে ৮,ব্রাহ্মণবাড়িয়ায় ১১, কুমিল্লায় ১৯, লক্ষ্মীপুরে ২১, চট্টগ্রাম জেলায় ৩৯ জন আক্রান্ত হয়েছে।
রংপুরের বিভাগে মোট ৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে পঞ্চগড়ে ১,লালমনিরহাটে ২, কুড়িগ্রামে ২,রংপুর জেলায় ৫, ঠাকুরগাঁওয়ে ৬,নীলফামারীতে ৯,দিনাজপুরে ১০,গাইবান্ধায় ১২ জন আক্রান্ত হয়েছে।
ময়মনসিংহ বিভাগে মোট ৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।এর মধ্যে শেরপুরে ১১,নেত্রকোনায় ১৪, জামালপুরে ২০, ময়মনসিংহ জেলায় ২১ জন আক্রান্ত হয়েছে।
বরিশাল বিভাগে মোট ৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।এর মধ্যে পটুয়াখালীতে ২, পিরোজপুরে ৪, ঝালকাঠিতে ৪, বরগুনায় ১০, বরিশাল জেলায় ২১ জন আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
সিলেট বিভাগে মোট ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।এর মধ্যে সুনামগঞ্জে ১, হবিগঞ্জে ১, মৌলভীবাজারে ২, সিলেট জেলায় ৩ জন আক্রান্ত হয়েছে।
রাজশাহী বিভাগে মোট ৯ জন আক্রান্ত হয়েছে । এর মধ্যে বগুড়ায় ১,জয়পুরহাটে ২, পাবনায় ২, রাজশাহী জেলায় ৪ জন রোগী শনাক্ত করা হয়েছে।
এছাড়াও চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, বাগেরহাটে একজন ও নড়াইলে দুইজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের খবর পাওয়া গেছে। এখনো পরীক্ষাকৃত নমুনার সংখ্যা ২৬ হাজার ৬০৪ জন।
এ তথ্য আজ দুপুরের সোমবার আইডিসিআর দেয়া তথ্য অনুযায়ী ।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you