বরিশালে নগরীর বিভিন্ন বাজার নতুন স্থানে স্থানান্তর

সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করার লক্ষ্যে বরিশাল নগরীর বিভিন্ন বাজারগুলো স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আজ ২০ এপ্রিল জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , 
চৌমাথা বাজারের নতুন নির্ধারিত স্থান হাতেম আলী কলেজ মাঠ, 
নতুন বাজারের নতুন নির্ধারিত স্থান মথুরানাথ উচ্চ বিদ্যালয়ের মাঠ, 
নগরীর বাংলা বাজারের নতুন নির্ধারিত স্থান আলতাফ মেমোরিয়াল বালিকা স্কুল মাঠ, 
সাগরদী বাজারের নতুন নির্ধারিত স্থান পিটিআই মাঠ, 
কাশিপুর বাজারের নতুন নির্ধারিত স্থান কাশিপুর হাইস্কুল মাঠ, 
কালিজিরা বাজারের নতুন নির্ধারিত স্থান বাজার সংলগ্ন মাঠ,
বটতলা বাজারের নতুন নির্ধারিত স্থান পরেশ সাগর মাঠ, 
পুরান বাজারের নতুন নির্ধারিত স্থান বাজার সংলগ্ন রাস্তায় বাড়াতে হবে 
এবং  পোর্ট রোড বাজারের নতুন নির্ধারিত স্থান এ করিম আইডিয়াল স্কুল এন্ড কলেজ মাঠ, 
এই বাজারগুলো সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। একইসাথে আরো জানানো হয় যারা এ আদেশ অমান্য করবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.