বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে আরও এক নারীর মৃত্যু, মেডিসিন ওয়ার্ড লকডাউন

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও এক নারী রোগীর মৃত্যু হয়েছে।  শুক্রবার সকালে চিকিসাধীন অবস্থায় মারা গেছেন।তাঁর বয়স ছিল ৪০ বছর।  এ তথ্য হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ বাকির হোসেন নিশ্চিত করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল দুপুরে এক রোগী হাসপাতালের নারী মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়ায়। পরে তার মধ্যে করোনা উপসর্গ থাকায় ১৬ এপ্রিল হাসপাতালের করোনা ইউনিটে তাকে ভর্তি করা হয়।
শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে এবং মেডিসিন ওয়ার্ড লকডাউন করা হয়েছে বলে জানান হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন । 
বেলা ১১টার দিকে নিরাপত্তা সহকারে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে ২০ জন রোগী আছেন। যার মধ্যে সাতজনের করোনা শনাক্ত হয়েছে।’

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.