তিন কোটি মানুষ অনাহারে মারা যেতে পারে: ডব্লিউএফপি

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারির সময় বিশ্বজুড়ে ৩ কোটি মানুষ অনাহারে মারা যেতে পারে। এমন আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের খাদ্য সহায়তা দানকারী শাখা ডব্লিউএফপি। 
বিশ্বে ৩ কোটি মানুষ অনাহারে মারা ...
সংস্থাটির নির্বাহী পরিচালক বলেছেন, ডব্লিউএফপি বিশ্বের ঝুঁকিপূর্ণ মানুষের কাছে খাদ্য পৌঁছতে পর্যাপ্ত সহায়তা না পেলে, করোনা মহামারীর সময় অনাহারে মারা যাতে পারে অন্তত ৩ কোটি মানুষ। 
করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সম্প্রতি সুস্থ হয়ে উঠছেন 
নির্বাহী পরিচালক বিজলে। তিনি বলেন, বিশ্বজুড়ে দশ কোটি মানুষকে খাদ্য দেয়ার জন্য বিভিন্ন দেশের আর্থিক সহায়তার উপর নির্ভরশীল ডব্লিউএফপি। এদের মধ্যে তিন কোটি মানুষের জীবন রক্ষার্থে ওই খাদ্য অপরিহার্য।

করোনা ভাইরাসে বিশ্বের অর্থনীতি প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিজলে আশঙ্কা প্রকাশ করেন, এমতাবস্থায় বিভিন্ন দেশের সরকার ডব্লিউএফপিতে অর্থায়ন কমিয়ে দিতে পারে। 

তিনি বলেন, আমরা অর্থায়ন হারালে, অন্তত ৩ কোটি মানুষ না খেয়ে মারা যেতে পারে।

এই হিসাবে, ৩ মাসে প্রতিদিন মরবে ৩ লাখ মানুষ। এজন্য নেতাদের উচিত করোনা মোকাবিলায় ভারসাম্য বজায় রাখে।অন্যথায় করোনার পাশাপাশি অনাহার ও অর্থনৈতিক মন্দায় অনেক মানুষ মারা যাবে।

গত ১৩ই মার্চ বিজলের মধ্যে করোনার উপসর্গ দেখা দেয়। এর আগ দিয়ে বেশকিছু দেশ সফর করেন তিনি। তবে ঠিক কিভাবে তিনি আক্রান্ত হয়েছেন সে বিষয়ে নিশ্চিত নন বলে জানানা এই জাতিসংঘ কর্মকর্তা।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.