দেশের সবচেয়ে দীর্ঘকায় মানব জিন্নাত আলী আর নেই


বাংলাদেশের সবচেয়ে লম্বা ও বিশ্বের দ্বিতীয় দীর্ঘকায় ব্যক্তি জিন্নাত আলী (২৪) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জিন্নাতের বড় ভাই ইলিয়াছ আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর পৌনে ৪টায় তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।শৈশব থেকে হরমোনের জটিলতায় ভুগছিলেন জিন্নাত আলী। এ কারণে তিনি অস্বাভাবিক উচ্চতা নিয়ে বেড়ে ওঠেছেন। সম্প্রতি তিনি ব্রেইন টিউমার নিয়ে চমেক হাসপাতালে নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার এস এম নোমান খালেদ চৌধুরী তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ার বড়বিল গ্রামের কৃষক আমীর হামজার ছেলে জিন্নাত আলীর উচ্চতা ছিল ৮ ফুট ২ ইঞ্চি। তিনিই দেশের সবচেয়ে বেশি ও বিশ্বের দ্বিতীয় লম্বা মানুষ ছিলেন।

জিন্নাতের চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অনুদানের টাকায় ২০১৮ সালের ২৪ অক্টোবর জিন্নাত আলীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক মো. আবদুল্লাহ জিন্নাত আলীর চিকিৎসা করেন। এছাড়া তাঁকে দেওয়া হয় একখণ্ড জমি, জমিতে তৈরি একটি পাকা দোকান ও মালামাল কেনার টাকা।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.