নিজের প্রথম অ্যালবাম নিলামে তুললেন তাহসান


দেশীয় শোবিজের তুমুল জনপ্রিয় সঙ্গীতশিল্পী-অভিনেতা তাহসান খান। ‘যদি একদিন’ ছবির মাধ্যমে নায়ক হিসেবেও অভিষেক হয়েছে তার।

দেশের করোনা পরিস্হিতিতে অসহায় ও ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে দাঁড়াতে নিজের প্রিয় অ্যালবাম নিলামে তুলছেন জনপ্রিয় গায়ক তাহসান। এক স্ট্যাটাসের মাধ্যমে এ কথা জানান গায়ক নিজেই।

তাহসানের প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ২০০৪ সালে। অ্যালবামটির নাম ‘কথোপকথন’। এই অ্যালবামটির ‘ঈর্ষা’ গানটি এখনো শ্রোতামহলে বেশ জনপ্রিয়। ‘কথোপকথন’ অ্যালবমা ও ‘ঈর্ষা’ গানের হাতে লেখা লিরিক পৃষ্ঠাটি এবার নিলামে তুলছেন তাহসান। নিলামজয়ীকে বাসায় পিয়ানো বাজিয়ে শোনাবেন তাহসান। মূলত করোনার কারণে বেকার, দরিদ্র মানুষকে সাহায্য করার জন্য কাজটি করছেন তাহসান।

এর আগে দেশের শীর্ষ ক্রিকেটার সাকিব আল হাসান করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে নিজের প্রিয় ব্যাট নিলামে তুলেছিলেন। যা দেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ২০ লাখ টাকা দামে নিলামে বিক্রি হয়।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.